'দুই যুবক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে ‘বৃদ্ধ’ নয়, ‘দুই যুবক’ হিসেবে অভিহিত করেছেন সত্তরোর্ধ্ব প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেছেন, ‘সরকার যুবকদের বয়সের সীমা ১৮ থেকে ৩৫ বছর নির্ধারণ করেছে। কিন্তু আমার বয়স ৭০ হলেও আমি নিজেকে বৃদ্ধ মনে করি না। ৩৫ কে দুই দিয়ে গুণ করে আমি নিজেকে দুই যুবক বলেই মনে করি।’ গতকাল শনিবার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।