‘দুটাই তো মন্দ ভালো আসবে কবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতিমণ্ডলীর সদস্য ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহামঞ্চদ ফয়জুল করীম দুই নেত্রীর প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘আমরা শুধু মন্দের ভালো, মন্দের ভালো খুঁজি। দুটাই তো মন্দ, ভালো আসবে কবে?’গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা শাখা আয়োজিত এক জনসভায় চরমোনাই পীর এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, ‘রক্ত দেব আমরা আর আমাদের বলির পাঁঠা বানিয়ে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এটা কোনো সচেতন নাগরিক সহ্য করতে পারে না।’ তিনি বলেন, নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাস করার জন্য যাঁরা শাহাদাত বরণ ও রক্ত দিয়েছেন, জেলখানায় ধুঁকে ধুঁকে অসহ্য যন্ত্রণা সহ্য করছেন, বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাঁদের আত্মা শান্তি পাবে না। কাজেই নাস্তিক বা মুরতাদদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।