'দুদককে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুর্নীতি দমনের ক্ষেত্রে কমিশনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তৃণমূল পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। নতুন প্রজন্মকে দুর্নীতিকে ‘না’ বলা শেখাতে হবে। সামাজিক আন্দোলনে শরিক করতে হবে।
রংপুরের আরডিআরএস মিলনায়তনে গতকাল মঙ্গলবার দুদক আয়োজিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কমিউনিটি পুলিশিংসহ সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, কমিশনকে দুর্নীতিমুক্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন, আইনজীবী জাকিয়া সুলতানা, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুশান্ত ভৌমিক প্রমুখ।