'দুর্গা উৎসবে সব শ্রেণির মানুষের সমাগম ঘটে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘দুর্গা উৎসবে কেবল সনাতন ধর্মাবলম্বীরাই নয়, এ উৎসবে সব শ্রেণির মানুষের সমাগম ঘটে। অসুরদের নিধন করে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদরে মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকাল ১০টায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মনোরঞ্জন এসব কথা বলেন। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি গোবিন্দ চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুজন সরকার, বীরগঞ্জ থানার ওসি মো. আবু আক্কাস আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার কালীপদ রায়, সেবায়েত নিত্যানন্দ সাহা, পৌর আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি ও অংকুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ বাবু গিরীজা নাথ দাস।