'দুর্জয় ভৈরব'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে ১৪ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ ভুল বানান থেকে মুক্ত হয়েছে। দ-এর নিচ থেকে ঊ-কার সরিয়ে উ-কার ব্যবহার করে এই সংশোধন করা হয়। সংশোধিত বানান অনুযায়ী ‘দুর্জয় ভৈরব’ অজেয় অর্থ প্রকাশ করছে। ভাস্কর্যটির অবস্থান ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডে। ভৈরবের শহীদ ১২ মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডে ভাস্কযর্টি নির্মাণ করে কিশোরগঞ্জ জেলা পরিষদ। ২০০০ সালের ১৭ এপ্রিল প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এর উদ্বোধন করেন।