'দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম'বিষয়ক পুরস্কার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধবিষয়ক সাংবাদিকতাকে উৎসাহিত করতে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম বাংলাদেশ’ শীর্ষক পুরস্কার প্রবর্তন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের (জিআইজেড) সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক রিপোর্টিংয়ের জন্য সাংবাদিকদের পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওই পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেওয়া হয়। পুরস্কারের আয়োজক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুষ্ঠানে পুরস্কার প্রদানের জন্য গঠিত কমিটির সদস্য আবেদ খান, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন ও জিআইজেডের জ্যেষ্ঠ পরামর্শক টিম ফানমুলার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবেদন বা ফিচার গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্রকাশিত বা প্রচারিত হতে হবে। পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ। বিস্তারিত জানতে হলে (www.media-award-bangladesh.net) সাইটে যেতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।