'দুর্নীতির কারণে খরচ বেড়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির কারণে সরকারি খরচ অনেক বেড়েছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি গতকাল বৃহস্পতিবার কুমিল্লা ক্লাবে ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: স্থানীয় পর্যায়ে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্য দেন। ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতিকে কার্যকরভাবে প্রতিহত করতে পারলে বাংলাদেশের ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি খুব সহজে দুই অঙ্কে উন্নীত হতে পারত। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা শাখার সভাপতি আলী আকবর। বক্তব্য দেন ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা প্রমুখ।