'দুর্বলের বড় অস্ত্র মহাত্মা গান্ধীর অহিংস দর্শন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দেশীয়-আন্তর্জাতিক সব পর্যায়েই প্রবলের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দুর্বলের সবচেয়ে বড় অস্ত্র মহাত্মা গান্ধীর অহিংস দর্শন।
মহাত্মা গান্ধীর ৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় সভায় সভাপতির বক্তব্য সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। গতকাল শুক্রবার রাজধানী কলাবাগান ফাস্ট ফরোয়ার্ড মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে মহাত্মা গান্ধী স্মারক সদন। আবুল মকসুদ এই সংগঠনের সভাপতি।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসম্পাদক হুমায়ুন কবির, লেখক নাজমুল হক খান প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মহাত্মা গান্ধীর অহিংস নীতি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লালনগীতি গবেষক শিল্পী হিরক সরদার। বিজ্ঞপ্তি