'দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাকৃতিক দুর্যোগে পুরুষের চেয়ে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগ পরবর্তী সময়ে নারীর স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ে। এর মধ্যে গর্ভবতী ও নতুন মায়েদের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক বেশি।
গতকাল শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘নারীর ওপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব’ শিরোনামে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি। সহযোগিতায় ছিল বাংলাদেশ নারী প্রগতি সংঘ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন তৃণমূল উন্নয়ন সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক সুযশ চাকমা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা ও প্রকল্প পরিচালক মনীষা চাকমা।
বক্তারা পাহাড়ধসের মতো প্রাকৃতিক দুর্যোগের পর নারীদের সুরক্ষায় ১০ দফা সুপারিশমালা উপস্থাপন করেন।