‘দুর্যোগের সাথে বসবাস’-এর প্রথম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার প্রাকৃতিক দুর্যোগ আইলা ও সিডরভিত্তিক ডকুড্রামা দুর্যোগের সাথে বসবাস-এর প্রথম প্রদর্শনী হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম। উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এম নূরুল্লাহ।ডকুড্রামাটি রচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও ব্রিটিশ কাউন্সিলের ইন্সপায়ার কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী (বিশ্ববিদ্যালয় শাখা) বিধান চন্দ্র দাস। এটি পরিচালনা করেছেন আবদুল হালিম প্রামাণিক ও মোস্তাফিজুর রহমান। ডকুড্রামায় আইলা-সিডরসহ বিভিন্ন ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ, বেদনা, দুর্দশা এবং দুর্যোগপরবর্তী জীবনসংগ্রামের কাহিনি, সফলতা, ব্যর্থতাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।