'দুস্থ ও মানবতার সেবায় রোটারিয়ানরা সব সময় এগিয়ে এসেছে'
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর এক সেমিনার গত ২৭ নভেম্বর চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে রোটারি ফাউন্ডেশনের অনুদান ও সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান সূচনা করেন জেলা গভর্নর এ কে এম ওয়াদুদ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের ২০১৪-১৫ সালের প্রেসিডেন্ট গ্যারি সি কে লুয়াং।
সেমিনারে বক্তারা বলেন, দুস্থ ও মানবতার সেবায় রোটারিয়ানরা সব সময় এগিয়ে এসেছে। ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন তাঁরা।
বক্তব্য দেন রোটারি ফাউন্ডেশনের কমিটির প্রধান রাফিক আহমেদ সিদ্দিক, রোটারিয়ান এম এ আওয়াল, মীর আনিসুজ্জামান, মনজুরুল হক চৌধুরী, এম এ লতিফ, শরীফ আহমেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে দাতাদের সম্মাননা জানানো হয়। দাতাদের মধ্যে ‘মেজর ডোনার’ খেতাব পান রোটারি ক্লাব অব কর্ণফুলীর সভাপতি সানজিরা নূর চৌধুরী ও সহকারী গভর্নর মাহফুজুল হক। বিজ্ঞপ্তি।