'দেশ খুনিদের অভয়ারণ্যে পরিণত'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতারা বলেছেন, গোটা দেশ যেন খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। জাতির এ চরম ক্রান্তিলগ্নে দেশের আইনজীবী সমাজ বসে থাকতে পারে না। তাই আইনজীবী সমাজকে উদ্যোগী ভূমিকা নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হাসান তারেক চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আইনজীবী শেখ আখতার-উল ইসলাম, প্রচার সম্পাদক তারজেল হোসেন ও সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারি আনোয়ার হোসেন।