'দেশ বাঁচাতে সুন্দরবন রক্ষা করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন দেশকে রক্ষা করে। তাই বাংলাদেশ বাঁচাতে সুন্দরবন রক্ষা করতে হবে। এ দাবি থেকে বিন্দুমাত্র পিছপা হওয়া যাবে না। গতকাল শনিবার নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শহরের চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কমিটির জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘সুন্দরবন ধ্বংস করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। কয়েক দিন আগে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আবার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে।
এতে জনগণ বিপাকে পড়ে গেছে। আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। মানুষের কথা শুনবে। আর সুন্দরবন রক্ষার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বন্ধ করবে। এ প্রকল্প বন্ধ করা না হলে আমরা পিছপা হব না। সরকারকে প্রকল্প বন্ধে বাধ্য করব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।