'দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে দেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। কিন্তু বিরোধী দল উন্নয়ন ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা জনগণ রুখে দেবে।’
গতকাল রোববার বেলা ১১টায় বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।