'দেশকে ভালোবাসতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো জ্ঞান। শিক্ষার্থীরা লেখাপড়া করলে দেশ পাল্টে যাবে। পৃথিবীর কোনো দেশ বাংলাদেশকে ঠেকিয়ে রাখতে পারবে না। গতকাল শুক্রবার পিরোজপুরের স্বাধীনতা মঞ্চে শিক্ষার্থী সমাবেশ ও শহীদ ফয়জুর রহমান আহমেদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, দেশকে ভালোবাসতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তে হবে।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন জাফর ইকবালের স্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, বোন সুফিয়া হায়দার ও ভাই কার্টুনিস্ট আহসান হাবীব।
পিরোজপুরের সাবেক মহকুমা পুলিশপ্রধান শহীদ ফয়জুর রহমান আহমেদ অধ্যাপক জাফর ইকবালের বাবা। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৫ মে তিনি শহীদ হন। পরিবারের সদস্যরা গতকাল তাঁর কবর জিয়ারত করেন। এরপর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।