'দেশে অ্যাসিড সন্ত্রাসের ঘটনা বেড়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমিঞ্চলিত প্রয়াসে ২০১০-১১ সালে অ্যাসিড-সন্ত্রাস কিছুটা কমেছিল। এর পর থেকে দেশে অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা বাড়ছে। ২০১২ সালে ৭১টি ঘটনায় ৯৮ জন ও চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২৫টি ঘটনায় ৩৩ জন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ও প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সমেঞ্চলনে এসব কথা বলেন।
সামন্ত লাল বলেন, অ্যাসিডে আক্রান্ত বা যেকোনো পোড়া রোগীকে ২৪ ঘণ্টার মধ্যে উন্নত চিকিৎসা দিতে না পারলে সারিয়ে তোলা অধিকাংশ ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এ জন্য জেলা পর্যায়ের চিকিৎসকদের এ বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে।
সংবাদ সমেঞ্চলনে প্লাস্টিক সার্জন রবিউল করিম খান বলেন, রোগীর অ্যাসিডে আক্রান্ত স্থানে বেশি করে পানি ঢালতে হবে। মামলার জন্য আক্রান্ত রোগীর আলামত সংগ্রহ করতে হবে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট, উন্নয়ন সংস্থা স্বদেশ ও অ্যাকশন এইড যৌথভাবে সাতক্ষীরা সদর হাসপাতাল মিলনায়তনে অ্যাসিড সারভাইভারদের উন্নত চিকিৎসাবিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।