‘দেশে এখন কারও নিরাপত্তা নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষকসহ দেশে এখন কারও নিরাপত্তা নেই। কেউ বাড়ি থেকে বের হলে তিনি আবার বাড়িতে ফিরতে পারবেন—এ নিশ্চয়তা এখন নেই। গতকাল রোববার নারায়ণগঞ্জের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা ১৮ দলীয় জোটের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও বিএনপির জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ নেজামী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি বদরুজ্জামান খান প্রমুখ।রুহুল কবির রিজভী বলেন, পদ্মা সেতুর বিষয়ে সরকারের মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের সংস্কারের দাবি তুলেছেন।