‘দেশে গণতন্ত্র নেই, সর্বত্র চলছে লুটপাটতন্ত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম জেলা সমেঞ্চলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমেঞ্চলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ জাফর আহমদ। জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সংগঠনের নেতা এনাম আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রহমান মিজান, সিপিবির নেতা অজিত রায়, বিজন সেন রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাফর আহমদ বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই, সর্বত্র চলছে লুটপাটতন্ত্র। বিগত সরকারের আমলে হাওয়া ভবন থেকে লুটপাট হতো। এখন লুটের বহু ভবন হয়েছে। এই লুটেরাদের কবল থেকে দেশ বাঁচাতে বাম বিকল্প গড়ে তুলতে হবে।’