‘দেশে নৈরাজ্য চলছে, আমরা উদ্বিগ্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে নৈরাজ্য চলছে। উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে দেশের মানুষ। এ অবস্থায় তৃণমূলের জনপ্রতিনিধি হিসেবে আমরাও উদ্বিগ্ন। এ উদ্বেগের অবসান চাই।’গতকাল শনিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংগঠন ‘উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (উজপ্যাব) সিলেট বিভাগীয় কমিটির বৈঠকে এভাবেই জনপ্রতিনিধিরা তাঁদের উদ্বেগ প্রকাশ করেন। উজপ্যাব সূত্র জানায়, সকালে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন।বৈঠকে বক্তারা বর্তমান পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে তাঁদের উদ্বেগের কথা তুলে ধরেন। সম্প্রতি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা পোড়ানো ও সাংবাদিক নির্যাতনের নিন্দা এবং দেশজুড়ে ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ অবস্থার অবসানে রাজনৈতিক সম্প্রীতির আহ্বান জানান।