প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, দেশে ফিরলেই বিমানবন্দর থেকে সরাসরি কারাগারে ঢুকতে হবে দুর্নীতিবাজ তারেক রহমানকে।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরে দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে নগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হরতালবিরোধী সমাবেশে মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন।
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কোনো সন্ত্রাসী ও দুর্নীতিবাজ দেশে ফিরলেই তাঁকে আইনের আওতায় আনা হবে। আদালতই নির্ধারণ করবেন তারেক রহমানের ভাগ্য।
নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনীল সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী, এম এ রশিদ, শফিক আদনান।