‘দেশের আর্থসামাজিক উন্নয়নে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেছেন, ‘দক্ষ জনশক্তি তৈরি করা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ও দেশের আর্থসামাজিক উন্নয়নে মানসম্মত লেখাপড়ার কোনো বিকল্প নেই। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসেবে শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত।’গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তাঁর বাল্যস্মৃতিজড়িত গৌরীপুর আর কে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আবদুল মান্নানের সভাপতিত্বে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি, সাবেক ছাত্র ঈশ্বরগঞ্জ উপজেলার সাংসদ আবদুস ছাত্তার, মাছরাঙা টিভির বার্তা প্রধান শাহ আলমগীর, মন্জুর আহমদ, এ কে এম মজিবুর রহমান, আবদুস সেলিম, এস এম হাসান তালুকদার, প্রকৌশলী আজাহারুল ইসলামসহ বিদ্যালয়ের বরেণ্য বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা।