‘দেশের উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাকেও (এনজিও) এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘দ্য রুল অব দ্য এনজিও’স ইন বাংলাদেশ টু অ্যাচিভ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড এলিভিয়েট পোভারটি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ও সাউদার্ন ইলিয়নস ইউনিভার্সিটির (এসআইইউসি) স্কুল অব সোশ্যাল ওয়ার্কের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান মিয়ার নেতৃত্বে ১৮ সদস্যর একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। তারা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।