'দেশের একজন লোকও গৃহহীন থাকবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে গৃহহীন মানুষদের জন্য এমন প্রকল্প নেওয়া হবে, যাতে দেশের একজন লোকও গৃহহীন না থাকেন। আগামী পাঁচ বছরে এঁদের একজন লোকও থাকবেন না, যাঁদের আশ্রয় নেই, ঘুমানোর জায়গা নেই। যাঁদের বাড়ি করার সামর্থ্য নেই, তাঁদের বাড়ি করে দেওয়া হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রাণিসম্পদ সপ্তাহ ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
ইউএনও সানোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী রফিকুজ্জামান প্রমুখ।।