'দেশের প্রথম সাইবার সিটি হবে চট্টগ্রামে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম–সংলগ্ন প্রশিক্ষণ মাঠে গতকাল ডিজিটাল উদ্ভাবনী মেলা ঘুরে দে​েখ স্কুল–কলেজের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম–সংলগ্ন প্রশিক্ষণ মাঠে গতকাল ডিজিটাল উদ্ভাবনী মেলা ঘুরে দে​েখ স্কুল–কলেজের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় দেশের প্রথম সাইবার সিটি ও রাউজান উপজেলায় হাইটেক পার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এসব প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন প্রশিক্ষণ মাঠে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এ মেলার আয়োজক।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, ‘বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিনির্ভর পেশার দিকে নিয়ে যেতে চাই। আগামী চার বছরে দেশে ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারে। চট্টগ্রামেও এর প্রসার ঘটানো হবে। ইতিমধ্যে বাকলিয়ায় ৯৮ একর জায়গার ওপর সাইবার সিটি ও রাউজানে ৩০০ একর জায়গার ওপর হাইটেক পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই চলছে।’ মেলায় ১২০টি স্টল রয়েছে। কাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে। মেলায় সেমিনার, ভূমি অফিস ডিজিটালাইজেশন সেবা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সেলফি প্রতিযোগিতা, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।