'দেশের বিজ্ঞান গবেষণাকে উঁচু মাত্রায় নিয়ে গেছেন জামাল নজরুল ইসলাম'
জামাল নজরুল ইসলাম ছিলেন দেশপ্রেমিক। এ কারণে তিনি বিদেশের স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে জন্মভূমিতে ফিরে এসেছিলেন। তিনি দেশের বিজ্ঞান গবেষণাকে উঁচু মাত্রায় নিয়ে গেছেন। তাঁর গবেষণা তাত্ত্বিক বিজ্ঞানের ভিতকে শক্ত করেছে।
বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞানচর্চা কেন্দ্র। ২০১৩ সালের ১৬ মার্চ রাতে তিনি মারা যান।
সভায় বক্তব্য দেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হানিফ সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের মডারেটর শরীফ মাহমুদ সিদ্দিকী, বিজ্ঞানচর্চা কেন্দ্রের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ।
বক্তারা বলেন, জামাল নজরুল ইসলামের মূল দর্শন ছিল মানুষের প্রতি ভালোবাসা। তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন।