'দেশের মানুষ নিরাপত্তাহীন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন ও ফেনীতে উপজেলা চেয়ারম্যানকে পুড়িয়ে হত্যার ঘটনা একই সুতায় গাঁথা। ভাগবাঁটোয়ারা নিয়ে সরকারি দলের অভ্যন্তরে বিরোধের জের ধরে এসব হত্যাকাণ্ড ঘটে। অথচ ফেনীর ঘটনা বিএনপির ওপর চাপানো হয়।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী গতকাল রোববার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।
কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিকেলে নগরের ভিআইপি টাওয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশ হয়।
সমাবেশ সঞ্চালনা করেন উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান।
সমাবেশে আসলাম চৌধুরী বলেন, দেশে আইনের শাসন আজ ভূলুন্ঠিত। বিরোধী মত ও পথের মানুষের ওপর নিপীড়নের মাত্রা বেড়ে গেছে। গুম-খুন ও অপহরণ এখন নিত্যদিনের ঘটনা। এসব কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।