প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটিস্টিক শিশুদের জন্য ‘দ্য রোমিং ইয়ার্ড’ নামের অটিজম কেন্দ্র চালু হলো চট্টগ্রামে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মোমবাতি জ্বালিয়ে এই কেন্দ্রের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন। নগরের গোলপাহাড় মোড়ের একটি ভবনে স্থাপন করা হয়েছে ‘দ্য রোমিং ইয়ার্ড’। অনুপম সেন বলেন, কয়েক দশক ধরে অটিজম একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অটিস্টিক শিশুর সংখ্যা বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ পরিবেশদূষণ। তিনি বলেন, অটিস্টিক শিশুদের মধ্যে সবাই যে অক্ষম তা নয়। এদের মধ্যে প্রতিভাবান শিশুও রয়েছে। ভালোবাসা দিয়ে এই শিশুদের গড়ে তুলতে ‘দ্য রোমিং ইয়ার্ড’ কাজ করে যাবে বলে আশা করেন তিনি।