‘দ্রুত ইনজেকশন দেওয়ায় ইমা মারা যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝাড়ুদারের দেওয়া ইনজেকশনে স্কুলছাত্রী ইমা আক্তারের (৯) মৃত্যুর প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল রোববার শোক র‌্যালি করেছেন এলাকাবাসী। চিকিৎসকদের ধারণা, ঝাড়ুদার রাফিজা আক্তার দ্রুত ইমার শরীরে ইনজেকশন দেওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে শুক্রবার দিবাগত রাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী ইমার মৃত্যু হয়।মেডিসিন বিশেষজ্ঞ নাজমুল হুদা ও চিকিৎসক আজহারুল ইসলামসহ একাধিক চিকিৎসক জানান, অ্যান্টিবায়োটিক ফুরোসেফ (রেনেটা কোম্পানি) ইনজেকশন দেওয়ার পরই ইমার মৃত্যু হয়। এই ইনজেকশন দ্রুত দিলে হঠাৎ করে রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে। এ কারণে রক্তের ঘনত্ব কমানোর জন্য খুব আস্তে আস্তে ইনজেকশনটি দিতে হয়। তা না হলে রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে খিঁচুনি হতে পারে—এমনকি হূৎপিণ্ড, কিডনি ও মস্তিষ্কে আঘাত হানতে পারে। ইমার ক্ষেত্রে কার্যত কী হয়েছিল, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ইমাকে ঝাড়ুদার রাফিজা দ্রুত ইনজেকশন দেওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।