'ধর্ষকদের পক্ষ নেওয়ার অভিযোগ সত্য নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের পক্ষ নেওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলর রূপক সেন। গতকাল সোমবার দুপুরে পটিয়া পৌরসভার মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রূপক সেন দাবি করেন, কিশোরী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
লিখিত বক্তব্যে রূপক সেন বলেন, ‘প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তার মা যখন আমাকে জানায়, তখন তাঁকে আমি মামলা করার পরামর্শ দিয়েছি। সে মোতাবেক মামলাও হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌস আকতার, কাউন্সিলর আবদুল খালেক, আবু ছৈয়দ, গোফরান রানা, শফিউল আলম, আবদুল মান্নান, শেখ সাইফুল ইসলাম, কামাল উদ্দিন প্রমুখ।