'ধর্ষণের শিকার' কিশোরীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গায় ধর্ষণের শিকার হয়ে সুমী (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেছেন।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুমী খাতুন শনিবার দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে সে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী আল মাহমুদ (১৯) ওই কক্ষে ঢুকে সুমীকে ধর্ষণ করেন। পরে সুমীর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে আল মাহমুদ পালিয়ে যান। ঘটনার পর সুমী লজ্জায় ও ক্ষোভে ভেঙে পড়ে। সন্ধ্যায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সলঙ্গা থানার ওসি বলেন, সুমীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।