‘ধর্ষণের শিকার’ স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ‘ধর্ষণের শিকার’ সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে। ওই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ এনে গত রোববার রুবেল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী প্রায় ছয় মাস আগে রুবেলের (২২) ঘরে টেলিভিশন দেখতে যায়। সেখানে রুবেল তাকে ধর্ষণ করেন। পরে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত সপ্তাহে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন চৌধুরী গতকাল সোমবার জানান, মামলার পরই রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।