‘ধীরগতির তদন্ত করে পুলিশ অপরাধী রক্ষার চেষ্টা করছে’
সিলেটে পাশবিক নির্যাতনে নিহত যুবক মির্জা মোহামঞ্চদ ফয়েজ (২৮) হত্যা মামলার তদন্ত ধীরগতিতে চলায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তাঁর পরিবারসহ এলাকাবাসী।গতকাল সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে তাঁরা অভিযোগ করেন, ‘ঘটনার প্রায় দুই সপ্তাহ পরও পুলিশ খুনিদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করতে সক্ষম হয়নি। তিন দিনের রিমান্ডে নিয়েও যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। বরং পুলিশ ধীরগতির তদন্ত করে অপরাধীদের রক্ষার চেষ্টা করছে।’গত ৯ মে সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকার নিকুঞ্জ-৩ নম্বর বাসা ‘আল-আফরোজ টাওয়ারে’ ডেকে নিয়ে বাড়ির মালিক আফরোজ মিয়াসহ তাঁর সঙ্গীরা কথিত মুঠোফোন চুরির অভিযোগে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয় মির্জা মোহামঞ্চদ ফয়েজকে।এ ঘটনায় ফয়েজের বড় ভাই মির্জা আলী আহমদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ ওই দিনই বাড়ির মালিক আফরোজ মিয়া এবং ওই বাড়িতে ভাড়ায় বসবাসকারী শিক্ষার্থী জয়নুল করিম, রায়হান আলী, জুবেল আহমদকে গ্রেপ্তার করে। আফরোজসহ গ্রেপ্তারকৃত চারজনকে পুলিশ তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আসামিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করতে পুলিশ ধীরগতির কৌশল অবলম্বন করছে জানিয়ে গতকাল সংবাদ সমেঞ্চলনে ফয়েজের বড় ভাই মির্জা আলী আহমদ লিখিত বক্তৃতায় বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার দিনই খুনের সঙ্গে জড়িত বাসার মালিক আফরোজসহ চারজনকে গ্রেপ্তার করেন। আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেন। কিন্তু রহস্যজনক কারণে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি ১৬৪ ধারায় রেকর্ড করেননি।তদন্ত কর্মকর্তা শাহ মোহামঞ্চদ মুবাশ্বির বলেন, ‘একটি হত্যা মামলার তদন্ত দ্রুত করার কোনো সুযোগ নেই। আমরা নিয়মমাফিকভাবেই তদন্ত করছি।’ তিনি জানান, রিমান্ডে আসামিরা ফয়েজকে মারধর করার কথা স্বীকার করলেও ‘চোর’ দাবিতে অনঢ় রয়েছেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও রাজি নন। এ কারণে আসামিদের চারিত্রিক বৈশিষ্ট্য জানতে নাম ও ঠিকানা ধরে তাঁদের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। এ দুটো কারণে কিছুটা দেরি হচ্ছে বলে তদন্ত কর্মকর্তা দাবি করেন।