'নওয়াব প্যালেস' রক্ষায় সংস্কৃতিমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ঐতিহ্যবাহী নওয়াব প্যালেস (নওয়াববাড়ি) সরকারিভাবে অধিগ্রহণ করে পুরাকীর্তি ঘোষণার দাবিতে সংস্কৃতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ‘ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটি’। গতকাল বুধবার বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, সাড়ে তিন শ বছরের ইতিহাসের সাক্ষী এই ‘নবাব প্যালেস’। একে সুরক্ষার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যখন পত্র বিনিময় করছে, ঠিক সেই মুহূর্তে অধিগ্রহণ প্রক্রিয়া ব্যাহত করতে এটি গোপনে বিক্রি করা হয়েছে। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তির সাক্ষী এই অমূল্য সম্পদ মাত্র ২৭ কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয়। এখন এই প্রাচীন ঐতিহ্য ভেঙে ফেলার পাঁয়তারা করছে প্রভাবশালীরা।
স্মারকলিপি প্রদানের সময় ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব তৌফিক হাসান, প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।