'নকল মা খালেদা জিয়াকে দিয়ে গণতন্ত্র হবে না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নকল মা খালেদা জিয়াকে দিয়ে গণতন্ত্র হবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শতাধিক সাংস্কৃতিক কর্মীর জাসদে যোগদান উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। জাসদের সংস্কৃতিবিষয়ক সম্পাদক নাদের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সাংগঠনিক সম্পাদক নুরুল আখতার, করিম সিকদার ও শওকত রায়হান, ক্রীড়া সম্পাদক ফজলুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য দেন৷