প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ মেগাওয়াটের ‘নগর বিদ্যুৎ’কেন্দ্র স্থাপনের জন্য সিলেট সিটি করপোরেশন শহরের কুমারগাঁও এলাকাকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে। সেখানে এক একর ৫২ শতক জমির ওপর ওই বিদ্যুৎকেন্দ্র গড়ে উঠবে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল শনিবার দুপুরে প্রস্তাবিত ওই জায়গা পরিদর্শন করেন। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোক্তা প্রতিষ্ঠান হচ্ছে চীনের ‘সোলারল্যান্ড’। জায়গা পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে ছিলেন সোলারল্যান্ডের জিএম বেন্নী সুয়ে, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রজেক্ট ম্যানেজার নি উই প্রমুখ। সোলারল্যান্ড বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ৮৫ শতাংশ বিনিয়োগের প্রস্তাব করেছেন বলে জানা গেছে।