'নগর যুবদলের কমিটি অবৈধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানা কমিটি ভেঙে দেওয়ার এখতিয়ার নগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ‘পরিচয়ধারীদের’ নেই। গতকাল বুধবার পত্রিকা কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রাম নগরের ১১ থানার যুবদলের নেতারা এ দাবি করেন। এর আগে গত মঙ্গলবার যুবদলের নগর কমিটির নামে একটি বিবৃতি পাঠানো হয়। তাতে নগরের সব থানা (চান্দগাঁও ছাড়া), ওয়ার্ড ও ইউনিট কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়। নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওই বিবৃতিতে সই করেন। এরপর গতকাল ১১ থানার যুবদলের নেতারা নগর কমিটি বৈধ নয় দাবি করে বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে যাঁরা যুবদল নগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি বিলুপ্তি করা হয়েছে বলে পত্রপত্রিকায় প্রচারণা চালাচ্ছেন, তা সম্পূর্ণ অবৈধ।’ বিবৃতিতে দাবি করা হয়, কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে নগর যুবদল কমিটি স্থগিত করা হয়।
কাজী বেলাল উদ্দিন বলেন, ‘নগর যুবদলের কমিটি গঠিত হয়েছে দুই বছর হয়। আমাদের নগর কমিটি বৈধ। আমরা থানা ও ওয়ার্ড কমিটি বাতিল করার বৈধতা রাখি। তাই বাতিল করেছি।’