‘নতুন প্রজন্মই মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মই বাংলাদেশের মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য শতভাগ পূরণ করবে। যুদ্ধাপরাধের বিচারের শেষ পর্যায়ে ১৯৭১-এর পরাজিত শক্তি আবার হিংস্র হয়ে উঠেছে। যুদ্ধাপরাধের বিচার ও রায় বাস্তবায়নের নতুন যুদ্ধে তরুণদেরই এগিয়ে আসতে হবে।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।