'নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে নানা প্রকল্প বাস্তবায়ন করেছে। স্বনির্ভর রাষ্ট্র বিনির্মাণে নৈতিক শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

১০ এপ্রিল ফটিকছড়ি পৌরসভা আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খাদিজাতুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল বাশার, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, ফটিকছড়ি মহিলা আওয়ামী লীগের সভাপতি রাজিয়া মাসুদ, জাতীয় পার্টির সভাপতি আফছার আহমদ চৌধুরী ও শিক্ষাবিদ মুহাম্মদ ইসমাইল ভান্ডারী।

পৌর কাউন্সিলর প্রদীপ কুমার রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর কাউন্সিলর মো. গোলাপ মওলা, আবুল হাশেম, আব্দুল কাইয়ুম চৌধুরী, মো. হোসেন, মো. নাজিম উদ্দিন, ফিরোজা বেগম, মমতাজ বেগম, সেলিনা আক্তার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু শোয়াইব, ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত কামাল প্রমুখ। অনুষ্ঠানে পিএসসি, জেডিসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৭০ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।