চকরিয়ায় চবির সহ–উপাচার্য শিরীন আখতার
'নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছাতে হবে'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীন আখতার বলেছেন, ‘জঙ্গিবাদের দেশ বাংলাদেশ নয়। ইসলাম কখনো জঙ্গিবাদ সমর্থন করে না। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছাতে হবে। তারাই এ দেশকে সোনার বাংলায় পরিণত করবে।’ গত ২৯ এপ্রিল সকালে কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের উদ্যোগে আয়োজিত সম্মাননা প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ আজম খানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য মনজুর হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মনজুর আলম, চকরিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার নুরুল আবসার, চুনতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নঈম আজাদ, চকরিয়া এডুকেয়ার ফাউন্ডেশনের সদস্য শামসুল হুদা প্রমুখ।