প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নতুন প্রার্থীরা জয়লাভ করেছেন। চতুর্থ দফায় গত শনিবার এসব ইউপির নির্বাচন হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মধা ইউনিয়নে আওয়ামী লীগের এম এ রহমান আতিক, টিলাগাঁওয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আবদুল মালিক, হাজীপুরে স্বতন্ত্র প্রার্থী আবদুল বাছিত, পৃথিমপাশায় স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী বাকর খান, ভাটেরায় আওয়ামী লীগের সৈয়দ এ কে এম নজরুল ইসলাম ও শরীফপুরে বিএনপির মো. জনাব আলী জয়ী হয়েছেন। হাজীপুরের বিজয়ী চেয়ারম্যান আবদুল বাছিত বলেন, ছয়টি ইউনিয়নেই নতুন প্রার্থীরা জিতেছেন। এটাকে নতুনের জয়গান বলা যায়।