'নতুন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে মাসিক নতুন পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে পত্রিকার মোড়ক উন্মোচন করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো. সাহাবুদ্দিন। জহির রায়হানের সম্পাদনায় এটি প্রকাশিত হচ্ছে। মোড়ক উন্মোচনে আলোচনায় অংশ নেন কলাম লেখক সামিউল ইসলাম, প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ রায়, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আনছার, জেলা তথ্য কর্মকর্তা নুরন্নবী খন্দকার, রবীন্দ্র সম্মিলনী পরিষদের সেক্রেটারি সুব্রতা রায় প্রমুখ।