'নদী আমাদের মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাজধানীর পান্থপথ এসইএল সেন্টার মিলনায়তনে তরুণ গবেষক, সমাজ ও পরিবেশকর্মীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‘নদী আমাদের মা এবং সংকটাপন্ন মায়ের জন্য সব ধরনের প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। অন্যথায় আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।’ বলছিলেন ‘নদী ও জীবন’ শীর্ষক আলোচনা সভার প্রবন্ধকার জুয়েল রানা।
আলোচনা সভায় উপস্থিত অতিথিদের মধ্যে রুনা রহমান বলেন, ‘নদী বাঁচলে বাঁচবে আমাদের জীবন।’ সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ উল্লেখ করেন, ‘স্বাধীনতার পর থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় ২০ হাজার কিলোমিটার নদীপথ আমরা হারিয়েছি।’ বিজ্ঞপ্তি