‘নদী বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নদী বাঁচাও, মানুষ বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’ স্লোগানে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির এক মতবিনিময় সভা বুধবার কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির মহাসচিব সৈয়দ টিপু সুলতান, বিশেষ অতিথি আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সৈয়দ ইরফানুল বারী, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি সফি খান প্রমুখ।