‘নদী হত্যাকারীদের চিহ্নিত করা উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, টঙ্গীর হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী কহর দরিয়া নদী বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যে দূষিত আর অবৈধ দখলে আজ মৃতপ্রায়। যাদের কারণে নদীর এ অবস্থা হয়েছে, তারা নদী হত্যাকারী। এসব হত্যাকারীকে চিহ্নিত করা উচিত।মন্ত্রী শাজাহান খান গতকাল শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় টঙ্গী নদীবন্দরের টার্মিনাল উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মানুষ হত্যাকারীকে যেমন খুনি বলা হয়, তেমনি যারা আজ নদী হত্যা করছে, তাদেরও নদী হত্যাকারী হিসেবে চিহ্নিত করা উচিত। কারণ, তারা দেশের শত্রু।