'নব্য জেএমবি'র মিজান রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা ‘নব্য জেএমবির অস্ত্র ও বোমা সরবরাহকারী’ মো. মিজান ওরফে বড় মিজানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৮ ফেব্রুয়ারি রাতে আটকের পর ১ মার্চ মিজানকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। আদালত গতকাল মামলার মূল নথিসহ আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন। গতকাল শুনানি শেষে আদালত মিজানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।