'নান্দনিক ২০২০'-এর প্রথম পর্ব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যম প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান নান্দনিক চট্টগ্রাম গতকাল শনিবার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করে ‘নান্দনিক ২০২০’-এর প্রথম পর্ব।
‘২০২০ সালে কেমন দেখতে চান ঐতিহ্য,পাহাড় ও সমুদ্রবেষ্টিত বন্দরনগর চট্টগ্রামকে’ এমন ভাবনা নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি তাজুল ইসলাম বলেন, ২০২০ সাল পর্যন্ত প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। চট্টগ্রাম কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারছে কি না সেটি এই অনুষ্ঠানগুলোতে বিশ্লেষণ করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র এম মন্জুর আলম। এতে চট্টগ্রামের বন্দর, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, খেলাধুলা, রাজনীতিসহ নানা বিষয়ে কথা বলেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর সাবেক সভাপতি নাছির উদ্দিন, অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, রাজনীতিবিদ শাহাদাত হোসেন, ইব্রাহীম হোসেন, সাংবাদিক এম নাসিরুল হক প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক মন্জুর আলম বলেন, যে কাজটি সরকারি পর্যায়ে করার কথা সেটি করার উদ্যোগ নিয়েছে নান্দনিক। এটি অবশ্যই প্রশংনীয়।
পরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোশারফ হোসেন, সাংসদ সাইফুজ্জামান চৌধুরী, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যক্ষ সাফিয়া গাজী, আ জ ম নাছির উদ্দিন, আলী আব্বাসসহ ২০ জন বিশিষ্ট ব্যক্তির মতামত প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।