'নাবিকদের চাকরির বাজার সংকুচিত হয়ে পড়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল সনদসহ নানা কারণে এ দেশের নাবিকদের চাকরির বাজার ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে। প্রতিনিয়ত বাড়ছে বেকার নাবিকের সংখ্যা। সরকারি নাবিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার পরও চাকরি পাওয়া যাচ্ছে না।
গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। বাংলাদেশ মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স রেটিংস অব এনএমআই’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, সরকারি নাবিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এনএমআইতে ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১ হাজার ৯২৪ জন নাবিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অথচ ২০১৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৭৬১ জনকে। এর মধ্যে ৫৮০ জনই জাহাজে কাজ করার সুযোগ পাননি। অভিজ্ঞ নাবিকদের মধ্যেও প্রায় দুই হাজার বেকার।
সংবাদ সম্মেলনে বেকার নাবিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও এ খাতে স্বচ্ছতা আনতে ১২ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে এনএমআইয়ের সাবেক শিক্ষার্থী জালাল উদ্দিন, জাহেদ হোসেন, সৌরভ দাশ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।