‘নামফলক ভেঙে সাইফুরের নাম মুছতে পারবে না কেউ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর সিলেটে জননেতা এম সাইফুর রহমান-সূচিত উন্নয়ন কর্মকাণ্ডের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। এসব নামফলক ভেঙে ফেললেও জনগণের হূদয় থেকে সাইফুরের নাম মুছতে পারবে না কেউ। গতকাল বুধবার এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে জেলা বিএনপি আয়োজিত সঞ্চরণসভায় বক্তারা এ কথা বলেন। দলীয় কার্যালয়ে এ সঞ্চরণসভা হয়। এদিকে, মৌলভীবাজারে জেলা বিএনপি সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করে। এরপর তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়। এ ছাড়া বাহারমর্দানে জয়গুন্নেছা বালিকা বিদ্যালয়েও মিলাদ মাহফিল হয়েছে।সিলেটে স্মরণসভার আগে আসরের নামাজ শেষে জেলা বিএনপির উদ্যোগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সঞ্চরণসভায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেনের সভাপতিত্বে সাইফুর রহমানের সঞ্চৃতিচারণা করে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, সহসভাপতি শেখ মো. মকন মিয়া, মইনুল হক চৌধুরী, মোজাহিদ আলী, আশিক উদ্দিন ও সোনা মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী, দপ্তর সম্পাদক মো. ময়নুল হক ও সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ। গতকাল বিকেলে জেলা বিএনপির উদ্যোগে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোসলেহ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক। বক্তারা বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকলে আজ হলমার্ক কেলেঙ্কারি, পদ্মা সেতুতে দুর্নীতি ও স্টক মার্কেট কেলেঙ্কারি হতো না।২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এম সাইফুর রহমান প্রাণ হারান।