‘নামে ৫০ শয্যা, কাজ আগের মতোই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় কোটি টাকা ব্যয়ে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে গত বছরের অক্টোবরে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু বিশেষজ্ঞ সক না থাকায় প্রতিদিন অসংখ্য রোগী প্রয়োজনীয় সা না পেয়ে ফিরে যাচ্ছে বলে জানা গেছে। এ চিত্র কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।প্রতিদিন এখানে একাধিক প্রসূতি রোগী ভিড় করেন। কিন্তু এ বিভাগে সক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তাঁরা অন্যত্র যেতে বাধ্য হন।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক সা কর্মকর্তা হেলালউদ্দিন বলেন, ‘৫০ শয্যার হাসপাতাল চালু হলেও সক, জনবল ও যন্ত্রপাতির অভাবে এখানে অস্ত্রোপচার চালু করা যায়নি। নামে ৫০ শয্যা, কাজ চলছে আগের মতোই।’গতকাল শনিবার সকালে উপজেলার শাহেদল গ্রাম থেকে এসেছিলেন প্রসূতি আছিয়া আক্তার। এখানে এসে জানতে পারেন, একজন প্রসূতি বিশেষজ্ঞ আছেন, তবে অবেদনবিদ, সেবিকা, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি নেই। এ কথা শোনার পর আত্মীয়রা আছিয়াকে নিয়ে কিশোরগঞ্জ শহরে যান।হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যা চালু হলেও এটি ৩১ শয্যার জনবল দিয়েই চলছে এখনো। হাসপাতালে প্রসূতি অস্ত্রোপচার, অর্থোপেডিক্স, চক্ষু, অবেদনবিদ ও মেডিসিন বিশেষজ্ঞ নেই। এ ছাড়া দুজন স্বাস্থ্য কর্মকর্তার পদও শূন্য। বহির্বিভাগে প্রতিদিন তিন শতাধিক রোগী আসে এবং অন্তর্বিভাগে ৫০ জনেরও বেশি রোগী ভর্তি থাকে। কিন্তু বিশেষজ্ঞ সক না থাকায় তারা সুষ্ঠু সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি তিন বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এতে রোগীদের বাইরে থেকে এক্স-রে করাতে হয়। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলার ছয়টি ইউনিয়ন, একটি পৌরসভা, পার্শ্ববর্তী পাকুন্দিয়া, নান্দাইল ও গফরগাঁও থেকেও রোগী আসে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অস্ত্রোপচারকক্ষ (ওটি) অবস্থিত। সেখানে দামি অনেক যন্ত্রপাতি অব্যবহূত ও অকেজো অবস্থায় পড়ে আছে। নিচতলার এক্স-রে কক্ষটিতে তালা ঝোলানো। একাধিক রোগী জানান, তাঁরা বাইরে থেকে বেশি টাকা খরচ করে এক্স-রে করতে বাধ্য হয়েছেন।বিশেষজ্ঞ সক না থাকার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান মাহমুদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্যার কথা জানে। অচিরেই এসবের সমাধান করা হবে। দুদিন হলো একজন প্রসূতি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি কিছুদিনের মধ্যে অস্ত্রোপচারকক্ষ ও এক্স-রে যন্ত্র চালু করা সম্ভব হবে।’