‘নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়তে সমন্বিত উদ্যোগ দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন,্রশহরকে দূষণমুক্ত করতে হলে শীতলক্ষ্যাকে বাঁচাতে হবে। নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সবার সমন্বিত উদ্যোগ দরকার। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মেয়র এসব কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষক দিদার-উল-আলম মেয়রকে ফুল ও বই উপহার দিয়ে অভিনন্দন জানান। এ সময় দিদার-উল-আলমের সঙ্গে ছিলেন সংগঠনের সহ-সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মঈন আহ্সান, সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য ও বিকেএমইএর পরিচালক হুমায়ুন কবির খান, শাহাবুদ্দীন আহমেদ, আরিফ মিহির, মোহাম্মদ মোহসিন, জাহিদুল ইসলাম, চৌধুরী মাহবুব রহমান প্রমুখ।